শুভশ্রী-নুসরাতের যুদ্ধের সংকেত
টালিউডের দুই নায়িকার মধ্যে যুদ্ধের সংকেত। তারা হলেন শুভশ্রী ও নুসরাত জাহান। গ্ল্যামারে, অভিনয়ে কেউ কারও থেকে কম যান না। তবে এ যুদ্ধে রক্তপাত নেই, নেই হিংসা হানাহানি। এ যুদ্ধ আসলে বক্স অফিসের যুদ্ধ।
একদিকে শুভশ্রী অভিনীত ‘ধর্মযুদ্ধ’ অন্যদিকে নুসরাতের ‘সংকেত’ মুক্তি পেতে চলেছে একই দিনে, জানুয়ারির ২১ তারিখ। দুই নায়িকা বন্ধুত্ব জমাট হলেও বক্সঅফিস উত্তেজনা কিন্তু বাড়ছে ক্রমশ।
‘ধর্মযুদ্ধ’র পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী ছাড়াও এতে রয়েছেন পার্ণো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম ও প্রয়াত অভিনেতা স্বাতিলেখা সেনগুপ্ত।
ছবি প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন, ছবিটি যে সময় তৈরি হয়েছিল সেই সময় দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার খবর উঠে আসছিল। এই ছবিতে কারও পক্ষে বা বিপক্ষে বলা হয়নি। ধর্ম নিয়ে আজন্মলালিত যুদ্ধে যে সামগ্রিক ক্ষতি হয় একজন সাধারণ নাগরিকের সে কথাই বলা হয়েছে এই ছবিতে।
অন্যদিকে স্বস্তিক সংকেত ছবিটি পরিচালক সায়ন্তন ঘোষাল। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের লেখা রুদ্র-প্রিয়ম সিরিজের দ্বিতীয় উপন্যাস ‘নরক সংকেত’কে অবলম্বন করেই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে নুসরাত ছাড়াও দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে। দেখা যাবে রুদ্রনীল ঘোষ ও শাশ্বত চট্টোপাধ্যায়কে।
দুটি ছবিতে রাজনীতি জড়িয়ে। কমার্শিয়াল এলিমেন্ট থাকলেও মশলাদার ছবির আওতায় ফেলা যায়। রয়েছে স্টোরিলাইন, মিশেছে ইতিহাস। হালফিলে কন্টেন্টই রাজা, অভিনয় ও কন্টেন্টে যুদ্ধে শেষ হাসি কার তা জানা যাবে আগামী ২১ জানুয়ারি।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ