ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ১:১৫

খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও। এখন খেলছেন ফ্রান্সের ক্লাব রেসিং ক্লাবের হয়ে। সেখানেই যৌন সহিংসতার অভিযোগ উঠেছে ফাকোনা মেদিনার বিরুদ্ধে। স্ত্রীর করা এই অভিযোগে আটকও হয়েছেন তিনি, নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। 

খবরটি নিশ্চিত করে ফরাসি পত্রিকা লেইকুপ জানিয়েছে, ২৪ ডিসেম্বর রাতে ও পরদিন সকাল পর্যন্ত তাদের ঘরে কী হয়েছে এই ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ। ফ্রান্সের কিছু পত্রিকা অবশ্য দাবি করেছে আর্জেন্টিনা থেকে আসা সাবেক প্রেমিকার তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন।

তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, ওই নারীকে চলতি বছর অক্টোবরে বিয়ে করেছেন তিনি। জানা গেছে, স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে আঘাত করেন মেদিনা। যদিও তদন্তে এসব কিছু অস্বীকার করেছেন আর্জেন্টাইন ফুটবলার।

আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলে আলোচনায় আসেন মেদিনা। এক মৌসুম আগে ফ্রান্সের ক্লাব রেসিংয়ে যোগ দেন তিনি। চলতি বছর হওয়া অলিম্পিক দলের হয়েও খেলেছেন মেদিনা। এরপর তাকে জাতীয় দলেও সুযোগ দেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। খেলেছেন দুটি ম্যাচ।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে