সাকিবের সঙ্গে বরিশালে গেইল
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি উইন্ডিজ ওপেনারকে চুক্তিবদ্ধ করে। সোমবার (২৭ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করে। এর আগে বরিশাল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়ায়।
ড্রাফটের আগে দলগুলো একজন স্থানীয় আর তিনজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ করে দেয়। এই সুযোগ গ্রহণ করে ছয়টি দলই তাদের স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিয়ে নিয়েছে। বরিশালে গেইল ছাড়া আগে দুজন বিদেশিকে নিয়েছে। তারা হলে মুজিব উর রহমান ও দানুশকা গুনাথিলাকা।
এছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে ঢাকা চুক্তি করেছে। খুলনা নিয়েছে মুশফিকুর রহিমকে। দুজনকেই ‘এ’ ক্যাটাগরিতে চুক্তি করা হয়েছে।
চট্টগ্রামে নাসুম আহমেদ খেলবেন ‘বি’ ক্যাটাগরিতে। কুমিল্লা ‘এ’ ক্যাটাগরিতে সরাসরি চুক্তি করেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তাসকিন আহমেদকে ‘এ’ ক্যাটাগরিতে চুক্তি করেছে সিলেট।
এদিকে খুলনা ও সিলেট ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তিন বিদেশি নেওয়ার কোটা পূরণ খরেছে। খুলনায় খেলবেন থিসারা পেরেরা, নাভিনুল হক, ভানুকা রাজাপাকসা। সিলেটে দিনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস ও কলিন আলেক্সান্ডার চুক্তি করেছেন। চট্টগ্রামের দুই বিদেশি বেনি হাওয়েল ও কেনার লুইস। কুমিল্লা ও ঢাকা সরাসরি চুক্তিতে কোনো বিদেশি খেলোয়াড় এখন পর্যন্ত নেয়নি।
প্রতিটি দলকে কমপক্ষে ১০ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। সর্বোচ্চ নেওয়া যাবে ১৪ জন। এগুলো সরাসরি চুক্তির বাইরে, ড্রাফট থেকে নিতে হবে। দলে সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!