ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস ও ‍উত্তর বারিধার ক্লাব নিষিদ্ধ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৫:৩৪

আগামী মৌসুমের ফেডারেশন কাপেও অংশ নিতে পারবে না বাংলাদেশের শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। এবারের ফেডারেশন কাপে অংশগ্রহণ না করায় তাদের ওপর এই শাস্তি আরোপ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। আজ সোমবার (২৭ ডিসেম্বর) ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 

ফেডারেশন কাপের উদ্বোধনী দিন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিজেদের ম্যাচে অংশ নেয়নি। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী রেফারিজ ও ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে।

বসুন্ধরা কিংস এবং বারিধারাকে এই টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করেছে বলে গণ্য করেছে ডিসিপ্লিনারি কমিটি। গ্রুপের অবশিষ্ট ম্যাচেও তাদের অন্য প্রতিপক্ষকে একই ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে। 

দুই ক্লাবকে আর্থিক শাস্তিও দিয়েছে শৃঙ্খলা কমিটি। উভয় ক্লাবকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাচ লাখ জরিমানার পরেও বাফুফে কার্যনির্বাহী কমিটি টুর্নামেন্টের ক্ষতিপূরণ হিসেবে আরো আর্থিক জরিমানা ধার্য করতে পারবে এই দুই দলের উপর। ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে দিতে হবে। 

নির্দিষ্ট সময়ে জরিমানা প্রদান না করলে ডিসিপ্লিনারি কমিটি পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করবে। বারিধারা ও বসুন্ধরার মতো মুক্তিযোদ্ধা সংসদ খেলায় অংশ নেয়নি। তাদের শাস্তিও একই হওয়ার কথা। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের বিপরীতে আপিল করার সুযোগ রয়েছে।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে