ধামইরহাটে ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান ৪ জন ও স্বতন্ত্র ৪ চেয়ারম্যান নির্বাচিত
নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে আলমপুর, উমার, জাহানপুর ও ইসবপুরে নৌকা প্রতীকের ৪ জন প্রার্থী ও ধামইরহাট, আগ্রাদ্বিগুন, খেলনা ও আড়ানগরে স্বতন্ত্র প্রার্থী ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত ফলাফল ঘোষণা করে স্থানীয় নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, ৮টি ইউয়িনের চেয়ারম্যান পদে ৭৪টি কেন্দ্রের ফলাফলে ১ নম্বর ধামইরহাট ইউনিয়নে স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) এটিএম বদিউল আলম (ঘোড়া) ৭ হাজার ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) ইসমাইল হোসেন মোস্তাক (মোটরসাইকেল) ৫ হাজার ৬৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সালেহ উদ্দীন পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট।
৩ নম্বর আলমপুর ইউনিয়নে নৌকার প্রতিকের প্রার্থী ওসমান গণী ৬ হাজার ৮৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র জামায়াত) আতাউর রহমান (আনারস) পেয়েছেন ৫ হাজার ৬১১ ভোট। ৪নম্বর উমার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রিয় আওয়ামীলীগ নেতা ওবায়দুল হক সরকার ৫ হাজার ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) মাসুদুর রহমান মাসুদ (আনারস)পেয়েছেন ৩ হাজার ৭৩৫ ভোট।
৫ নম্বর আড়ানগর ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী যুবলীগ বিদ্রোহী) জনপ্রিয় প্রার্থী মোসাদ্দেকুর রহমান (ঘোড়া) ৬ হাজার ৮৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী কমল পেয়েছেন ৬ হাজার ২৯৯ ভোট। ৬নম্বর জাহানপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া ৬ হাজার ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ( আ’লীগ বিদ্রোহী) ওসমান আলী (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ৯১৩ ভোট।
৭ নম্বর ইসবপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মাহফুজুল আলম লাকী ৬ হাজার ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) পেয়েছেন ৫ হাজার ৯১২ ভোট এবং ৮নম্বর খেলনা ইউনিয়নে (স্বতন্ত্র বিএনপি) আলহিল মাহমুদ চৌধুরী (আনারস) ৩ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী নৌকার প্রার্থী জনপ্রিয় নেতা নাজমুল হোসেন পেয়েছেন ৩ হাজার ৬১৬ ভোট।
২৭ ডিসেম্বর দিনভর বিজয়ী প্রার্থীদের কর্মী সমর্থকরা ভিড় জমান ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন