আমিও একজন বাবা, সন্তানকে বাবা মায়ের বুকে ফিরিয়ে দিয়ে ভালো লাগছে : ওসি শাহ্ আলম
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলমের অক্লান্ত পরিশ্রমের ফলে বাবা-মায়ের সন্ধান পেল ৫ বছর বয়সী শিশু সাজ্জাদ। গতকাল রোববার (২৬ ডিসেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে অভিভাবকহীন অবস্থায় পাওয়া যায় ৫ বছর বয়সী শিশু সাজ্জাদকে। শিশু সাজ্জাদ প্রচণ্ড কান্না করছিল বাবা-মায়ের জন্য। এ সময় টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শিশুটিকে পুলিশি হেফাজতে রাখেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, রোববার রাতে আমার দায়িত্বরত এলাকা থেকে কান্নারত অবস্থায় পাওয়া যায় ৫ বছরের শিশু সাজ্জাদকে। শিশুটিকে দেখার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ইলতুৎ মিশ স্যারের সাথে আলোচনা করে শিশু সাজ্জাদকে পুলিশি হেফাজতে রাখি এবং তার অবিভাবকের সন্ধানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার-প্রচারণা চালাই। মিডিয়ায় প্রচারিত সংবাদের ভিত্তিতে শিশুটির বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়। ছেলেটির বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকায়। ছেলেটির বাবা পেশায় একজন রিকসাচালক। তারা বর্তমানে খিলক্ষেত থানা এলাকায় বসবাস করে। ছেলেটির বাবা-মায়ের সাথে কথা বলে জানতে পারি তারা এ বিষয়ে ক্ষিলক্ষেত থানায় একটি ডায়েরি করেছেন। পরবর্তীতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আইনি নিয়ম অনুযায়ী যাচাইয়ের মাধ্যমে শিশু সাজ্জাদকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। আমি একজন বাবা, আমি জানি সন্তানেকে ঘিরে বাবা-মায়ের কতটা স্বপ্ন ও ভালোবাসা। সন্তানকে পাওয়ার পর বাবা-মায়ের ভালোবাসার যে বন্ধন দেখেছি তা বোঝাতে পারব না। তাদের মুখের হাসি ফেরাতে পেরে খুব ভালো লেগেছে।
এমএসএম / জামান
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ
গাসিকের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত
চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ
তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক