ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১১:১০

করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। আপাতত হাসপাতালে আছেন তিনি।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে প্রথম পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় পরীক্ষায়ও একই ফল আসে। তবে সৌরভ আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

মৃদু উপসর্গ হলেও শরীরে অস্বস্তি অনুভব করায় পরীক্ষা করিয়েছিলেন সৌরভ। চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তখন বেশ ভুগতে হয়েছে তাকে। হাসপাতালে থাকতে হয়েছিল পাঁচ দিন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন।

কয়েক দিন পর আবারও হাসপাতালে ভর্তি হয় তাকে। এরপর পুরো দমে কাজ শুরু করেন সৌরভ। আইপিএলের বিভিন্ন ম্যাচ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে হাজির ছিলেন তিনি। সম্প্রতি বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ান সৌরভ। এর মধ্যেই আক্রান্ত হলেন করোনায়।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে