বালাগঞ্জ থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার
বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সিলেটের বালাগঞ্জ থানায় মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক কাঠের তৈরি কেদারা (চেয়ার) রাখা হয়েছে। চেয়ারটিতে ‘বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার’ লিখে রাখা হয়েছে। এমন উদ্যোগ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান।
তিনি বলেন, যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক গর্ব করে বলতে পারি, তাদের যথার্থ সম্মান করা আমাদের কর্তব্য। দিন দিন আমরা বীর সন্তানদের হারাচ্ছি, নতুন প্রজন্ম এক সময় বই পড়ে ইতিহাস জানবে মুক্তিযোদ্ধের। মুক্তিযোদ্ধাদের পাবে না তখন। তাই তাদের সম্মানার্থে বালাগঞ্জ থানা পুলিশ চেয়ারটি সংরক্ষিত করেছে।
প্রসঙ্গত, বিজয়ের মাসে সম্প্রতি আলোচনায় তুঙ্গে ছিল সিলেটের একটি অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের প্লাস্টিকের কিছু চেয়ারে আসীন করলেও বেশ সাজানো গোছানো চেয়ারগুলো সংরক্ষিত ছিল রাজনীতিবিদ ও অন্যান্য অতিথিবৃন্দের জন্য।
এদিকে বালাগঞ্জ থানা মুক্তিযোদ্ধাদের ব্যতিক্রম একটি সম্মান দেয়ায় বিষয়টি প্রশংসনীয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied