ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বোল্যান্ড আগুনে পুড়ে ছাই ইংল্যান্ড, অ্যাশেজ অস্ট্রেলিয়ার


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১১:৩০

আগুনই তো বলতে হয়!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অভিষেক ম্যাচেই স্কট বোল্যান্ড যা করলেন, এর চেয়ে কম কী। অ্যাশেজে খেলতে নেমেছিলেন প্রথমবার। তিনিই কি না ঝরালেন আগুন। ইনিং শেষে তার বোলিং ফিগার দাঁড়ালো ৪ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট। 

এমন বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতানোর সঙ্গে অ্যাশেজটাও নিশ্চিত করিয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে ইনিংস ও ১৪ রানের জয়ে অ্যাশেজটা নিজেদের করেই রেখেছে অজিরা। দ্বিতীয় ইনিংসে ৩১ রানেই চার উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। হারটা তাই ছিল অনুমিতই।

কিন্তু সেটার জন্য কতটা সময় লাগে, এটিই ছিল দেখার। তৃতীয় দিনের শুরুতে বেন স্টোকসকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। ১৬ বলে ১১ রান করেন তিনি। এরপরই শুরু হয় বোল্যান্ড ঝড়। তৃতীয় দিনের শুরুটা করেন জনি বেয়ারস্টোকে দিয়ে।

এরপর জো রুট, মার্ক উড, ওলে রবসনকেও আউট করেন তিনি। শেষ উইকেটটি নেন ক্যামেরুন গ্রিন। এমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। পুরো সিরিজের ব্যর্থতা এই ম্যাচেও বদলাতে পারেনি ইংল্যান্ড। আপাতত তাদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। 

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে