দৈনিক সকালের সময়ে খবর প্রকাশ
বগুড়ার শেরপুরের পল্লী থেকে ১০৭৩ বস্তা অবৈধ সার উদ্ধার
বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী অফিসার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) যৌথ অভিযানে ১ হাজার ৭৩ বস্তা ইউরিয়া ও ড্যাপ সার উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার ভবানীপুর বাজারে আকন্দ ট্রেডার্সে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, ভবানীপুর বাজারে খুচরা সার বিক্রেতা আকন্দ ট্রেডার্সের একটি গোডাউনে সহস্রাধিক বস্তা সার মজুদ করা রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও র্যাব-১২ অভিযান পরিচালনা করে সেখান থেকে ৬৩৩ বস্তা পটাশ ও ৪৪০ বস্তা ড্যাপ সার জব্দ করে। এ সময় তার একটি চালানে দেখা যায় যশোরের নোয়াপাড়া থেকে সার ক্রয় করে চান্দাইকোনার কনক ট্রেডার্স। কিন্তু ওই সার আকন্দ ট্রেডার্সের ঘরে পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, আমরা জানতে পারি বিপুল পরিমাণ সার মজুদ রয়েছে। এজন্য আমরা সেখানে অভিযান চালাই এবং গুদাম থেকে ১ হাজার ৭৩ বস্তা সার জব্দ করি। আমার সঙ্গে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল ইসলাম।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied