জিনারদী ইউপি নির্বাচন
নৌকার প্রার্থী কামরুল ইসলাম গাজী বিজয়ী
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর কামরুল ইসলাম গাজী ১৫ হাজার ৪৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯০ ভোট।
গত রোববার সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জিনারদী ইউনিয়নে ২৫ হাজার ৮২৬ জন ভোটার রয়েছেন।
নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে জিনারদী ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাইনি। কোনো ভোটকেন্দ্র স্থগিতও করতে হয়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এমএসএম / জামান
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত