ধামইরহাটে খেলনা ইউনিয়নের ভোট পুনর্গণনা ও ফলাফল প্রত্যাখ্যান করে নৌকা প্রতীকের প্রার্থীর সংবাদ সম্মেলন
নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনের এক দিন পর খেলনা ইউনিয়নে নির্বাচনে কারচুপি ও ফলাফল ঘোষণায় কৌশল অবলম্বন করে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান ও ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নৌকা প্রতীকের প্রার্থী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়নেরবাসী আয়োজনে খেলনা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. নাজমুল হোসেন সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে প্রার্থী নাজমুল হোসেন বলেন, গত ২৬ ডিসেম্বরে ইউপি নির্বাচনে খেলনা ভোট কেন্দ্রের স্থায়ী বাসিন্দা বিএনপি-জামায়াতের ক্যাডার সেকেন্দার আলী মাস্টারকে ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে, রসপুর কেন্দ্রের প্রিজাইটিং অফিসারকে অন্য ইউনিয়নে ভোটের আগেরদিন বদলি করা হয়েছে, দেবীপুর ও খেলনা ভোট কেন্দ্রে ঘোড়া মার্কার প্রতিপক্ষরা হামলা চালিয়ে, অস্ত্রমহড়া দিয়ে ভোট কেন্দ্রে আতংক সৃষ্টি করে প্রায় ৫ ঘণ্টা ভোটারশূন্য করে রাখে দুটি কেন্দ্র। এছাড়া নৌকার প্রার্থী নাজমুল হোসেনকে ধাওয়া ও তার বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনকেও ঘর থেকে বের হতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন প্রার্থী নাজমুল হোসেন। এ সময় সংশ্লিষ্ঠ রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের ফলাফল প্রত্যাখ্যান ও ভোট পুনর্গণনার দাবি জানিয়ে লিখিত আবেদন করেন প্রার্থী।
খেলনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান জানান, ভোট বা ফলাফল নিয়ে অভিযোগের বিষয়ে আমার কিছু করণীয় নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ও নির্বাচন কমিশন কেবলমাত্র অভিযোগটি খতিয়ে দেখার এখতিয়ার রাখে এবং ভোট সুষ্ঠুই হয়েছে বলে আমি দাবি করছি।
সম্মেলনে প্রার্থীর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সম্পাদক মিঠুন কুমার মণ্ডল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন, সম্পাদক আহসান হাবীব পান্নুসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা-উপজেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন