ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাঘায় র‍্যাবের অভিযানে ইমো হ্যাকার আটক


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২১ রাত ৮:৫৩
রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকা থেকে চারজন ইমো হ্যাকার কে আটক করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে হাবাসপুর এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে ৪ জনকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ও ২০টি সিম কার্ড সহ আটক করে। 
 
আটককৃতরা হলেন, বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে মারুফ (২২),  জাবেদ আলীর ছেলে মিলন (৩৫),ছিহাব আলীর ছেলে লালন (২৫) ও মৃত আব্দুল্লাহর ছেলে ফজল (৩৫)। 
 
স্থানীয় সুত্রে জানা যায়, মারুফ, মিলন, লালন এরা দীর্ঘদিন থেকে বিশ্বের বিভিন্ন দেশে থাকা 
প্রবাসীসহ দেশের বিভিন্ন “ইমো”এ্যাপ ব্যবহার কারীদের ইমো একাউন্ট হ্যাক করে নেই এবং পরবর্তীতে ভুক্তভোগীদের পরিচিতজনদের থেকে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেয়। আর এরা এই কাজের জন্য বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকে। 
 
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, র‌্যাবের পক্ষ থেকে আটককৃত দের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।  আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শাফিন / শাফিন

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা