স্মৃতি
স্মৃতি
আমি শত চেষ্টা করেছি তোমায় ভুলে থাকার
কিন্তু পারিনি,
বারবার ভেসে উঠেছে তোমার মুখ দু আখি পটে
তাইতো ফিরে এসেছি তোমার আঙিনায়।
চেয়ে দেখো তুমি, সেই বকুল গাছটি এখনো আছে
শুধু শুকিয়ে গেছে পাতা,
ঝাউ গাছের ঝোপটি এখনো বেঁচে আছে
ঠিক সেই পথের সীমানায়।
হয়তো আগের মত পাখিগুলো গান গায়না
কিন্তু তারা এখনো আসে
পুকুরের ঘোলা জলে এখনো সাতরে বেড়ায়
বুনো হাসের পাল
শুধু পেচা গুলোকে আর দেখিনা।
অনেক কিছুই আজ বদলে গেছে
কিন্তু দেখো আমি বদলাইনি
সেই ঝাকড়া চুল, মুখে খোঁচা দাড়ি
চোখে চশমা সবই আছে ঠিক
শুধু তোমাকে দেখিনা।
তবে তুমি কোথায়, কেন আর দেখিনা
কতদিন পর দেশে ফিরেছি, সবই পেয়েছি
শুধু পাইনি তোমায়,
তবে কি তুমি অন্যের গৃহিণী
নাকি মনে পড়েনা আমায়?
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied