ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুষ্টিয়ার খাজানগরে পথসভা জনসভায় পরিনীতি


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১:৮
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের এক নির্বাচনী পথসভা খজানগর তানিয়া এগ্রো ফুড রাইচ মিলের ধান চাতালে অনুষ্ঠিত হয়েছে। পথসভায় মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির  সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ২১ তারিখের হামলায় আমি তো মারাই গিয়েছিলাম। আপনাদের ভালোবাসায় ও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ফেরত এসেছি। এখন পর্যন্ত ঠিকভাবে মাথা তুলে দাঁড়াতে পারছি না। খাজানগর এর ইতিহাস রক্তের ইতিহাস, জুলুমবাজদের অন্যায়ের ইতিহাস। সব সময় এই খাজানগরের মানুষের সাথে অন্যায় করা হয়েছে। আপনারা জানেন প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২০ তারিখ সন্ধ্যায় আমি খাজানগরে জুলুমবাজ দের ইতিহাস তুলে ধরেছিলাম। এরই জের ধরে ২১ তারিখে আমার শান্তিপূর্ণ মোটরসাইকেল র‍্যালিতে হামলা চালায় আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ মমিন মন্ডলের সমর্থকরা। 
 
তিনি তার বক্তব্যে আরো বলেন, আপনি মিন্টু ফকিরের ওপর হামলা করেননি হামলা করেছেন জনগণের ওপর। আপনি জনগণকে ভয় পান। আপনার সাহস থাকলে জনগণের কাছে এসে ভোট ভিক্ষা করতেন। আমি প্রয়োজনে জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেব। কারণ আমি তো ২১ তারিখে মারায় গিয়েছিল। আমার ওপর হামলাকারীদের ক্ষমা করে দিলাম কিন্তু তাদের ভুলতে পারবো না। আগামী ৫ তারিখের নির্বাচন হবে সুষ্ঠু। আপনারা কেন্দ্র পাহারা দেবেন। বিজয় আমাদের সুনিশ্চিত।
 
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, গত ২১ ডিসেম্বর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যে ৫ হাজার ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেই মামলা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। 
 
এর আগে আহত কর্মী সমর্থকদের সাথে সাক্ষাত করে সবাইকে শান্ত থেকে নির্বাচনী প্রচারণা চালানোর অনুরোধ জানান।
 
এছাড়াও বক্তব্য রাখেন, স্থানীয় মাতব্বর ইকবাল হোসেন, আবুল সরদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক মেম্বার আলতাব হোসেন, মানিক কাজী, রাকিব হোসেন, ইছাদুল, আবুল সরদার, মিন্টু ফকিরের চাচা সমাজ প্রধান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
 
এর আগে ১নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে ছিন্ন ফকির ফুলের মালা ও ঘোড়া প্রতিক উপহার দেন। এছাড়াও এলাকাবাসী ফুলের মালা দিয়ে বরণ করে নেয় তাদের প্রিয় নেতা মিজানুর রহমান মিন্টু ফকিরকে।
 
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। ২০ জানুয়ারি প্রতিক বরাদ্দ দেওয়া হয়। ২১ জানুয়ারি কুষ্টিয়া বটতৈল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিজানুল রহমান মিন্টু ফকিরের মোটরসাইকেল বহরে সশস্ত্র অবস্থায় হামলা চালায় এ ইউনিয়নের নৌকার প্রার্থী সমর্থকরা। এতে আহত হন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিরসহ ২০ জন। আহতদের ভর্তি করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে মিন্টু ফকিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি ঢাকা থেকে আজ বিমান এ যশোর এয়ারপোর্টে পৌঁছান। পরে নিজ এলাকায় ফিরে সর্বপ্রথম  খাজানগরআদর্শ পাড়ায় জাতীয় গোরস্থানে শায়িত তার বাবার করর জিয়ারত করেন।
 
এদিকে তার ফিরে আসার সংবাদে এলাকার হাজার হাজার নারী-পুরুষ আগে থেকেই কুষ্টিয়ার খাজানগর তানিয়া এগ্রো ফুড রাইচ মিলের ধান চাতালে জড়ো হয়ে অপেক্ষা করতে থাকে। পরে অপেক্ষারত জনতার সামনে এক নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি।

শাফিন / জামান

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না

মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক

বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান

দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি