দুইশ উইকেট নিয়ে বাবাকে ধন্যবাদ দিলেন শামি
কয়েক দিন আগেও ধর্মের কারণে স্বীকার হয়েছিলেন আক্রোশের। তখন অবশ্য পাশেও পেয়েছিলেন অনেককে। তাদের হতাশ করেননি ভারতীয় পেসার মোহাম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন প্রথম টেস্টে।
এর মধ্যেই স্পর্শ করে ফেলেছেন টেস্টে ২০০ উইকেটের মাইলফলক। মাত্র ৫৫ টেস্ট খেলেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ভারতীয় পেসার। এরপর সংবাদ সম্মেলনে এসে কৃতজ্ঞতা জানিয়েছেন বাবার প্রতি। স্মরণ করেছেন ক্রিকেটের সেসব শুরুর দিনগুলোকে।
তিনি বলেছেন, ‘আমি আজ যা হয়েছি, সেটা আমার বাবার জন্য। যে গ্রাম থেকে আমি উঠে এসেছি, সেখানে খুব বেশি সুযোগ-সুবিধা ছিল না। এখনও সেখানে সব কিছু পৌঁছায়নি। বাবা আমাকে নিয়ে ৩০ কিলোমিটার দূরে একটি ক্রিকেট ক্যাম্পে যেতেন। সেই সময় তিনি আমার জন্য যা করেছেন, আমি তার জন্য কৃতজ্ঞ।’
২০১৭ সালে তার বাবা মারা গেছেন। বাবাকে তাই ভালোভাবেই মনে পড়ছে তার। দুইশ উইকেট পাওয়া নিয়ে শামি আরও বলেছেন, ‘কে জীবনে শেষ পর্যন্ত কী করবে তা আগে থেকে বলা যায় না। তবে স্বপ্ন থাকে ভারতের হয়ে ক্রিকেট খেলার। টিভিতে যাদের দেখি, তাদের সঙ্গে খেলার।’
তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট খুব কঠিন নয়। কেউ যদি টেস্ট ক্রিকেট খেলার মতো বোলার হয়, তবে তোমাকে লাইন, লেংথ সম্পর্কে জানতেই হবে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে ফেলতেও জানতে হবে।’
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!