ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জনগণের সেবক হয়ে কাজ করতে চান মিন্টু ফকির


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ২:৫৭

কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বটতৈল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকির বলেছেন, জনগণের শাসক নয়, আমি সাধারণ জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। তিনি দীর্ঘ কয়েক দিন ধরে বটতৈল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পথসভা করে বেড়াচ্ছেন। তার জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও এবার তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে গণসংযোগ করে বেড়াচ্ছেন। তিনি বিভিন্ন ওয়ার্ডের মোড়ে মোড়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন। সেই সাথে সকল ভোটারের সাথে কুশল বিনিময় করছেন।

মিন্টু ফকির তার নির্বাচনী কর্মিসভায় এলাকার সাধারণ মানুষদের উদ্দেশে বলেন, শাসক নয়, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। উক্ত কর্মিসভায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন গ্রামের সাধারণ জনসাধারণ। এ সময় মিন্টু ফকির বলেন, আপনারা যোগ্য প্রার্থী দেখে আপনার মূল্যবান ভোট প্রদান করবেন যেন আপনার আশপাশের উন্নয়ন হয়।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকব, না হলেও আপনাদের পাশে থেকে আপনাদের সব সমস্যা আমি সমাধান করে যাব। আমি নির্বাচিত হলে বটতৈল ইউনিয়ন হবে সাধারণ জনগণের ইউনিয়ন। আপনাদের সাথে নিয়ে একটি আধুনিক ইউনিয়ন গড়ার জন্য কাজ করব। সেই সাথে ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চলবে আমার যুদ্ধ৷

তার সম্পর্কে ইউনিয়নবাসী বলেন, করোনার মহাদুর্যোগের শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করেছেন। নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করেছেন৷ তিনি সব সময় আমাদের সকল বিপদ-আপদে এগিয়ে আসেন । দিন-রাত যখনই চাই আমরা তাকে পাশে পাই, এটাই আমাদের বড় পাওয়া৷ আসন্ন  বটতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সাহসী সমাজসেবক মিন্টু ফকিরকে চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই।

এছাড়াও সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ৷ তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদত একটি প্রাণ৷ তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরিবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

এমএসএম / জামান

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ

হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার