রূপগঞ্জে এসএসসি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় ৭০ থেকে ৫০% সিলেবাস কমিয়ে ৩টি বিষয়ে পরীক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া ফ্লাইওভার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্কুলের শিক্ষকরা তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান থেকে সরে আসে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, শিক্ষার্থীরা রোবট নয়, মানুষ। গত বছরে করোনার কারণে ঠিকমতো ক্লাস করানো হয়নি বা করতে পারিনি। এখন যদি সব বিষয়ে পরীক্ষা নেয়া হয় তাহলে আমরা কিভাবে পারব। তাই আমরা ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ৩ বিষয়ে ও হাফ সিলেবাসে পরীক্ষা নেয়ার দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুলের সভাপতি আব্দুল আউয়াল বলেন, শিক্ষার্থীদের এ দাবিকে আমিও সমর্থন করি। তাদের দাবি যৌক্তিক। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাই, শিক্ষার্থীদের দিকে তাকিয়ে যেন দাবি মেনে নেয়া হয়।
তিনি আরো বলেন, গত বছর করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারেনি। অনলাইনে ক্লাস করানো হয়েছে। তাই তারা পিছিয়ে রয়েছে। তাদের দিকে তাকিয়ে দাবি মানা উচিত।
শাফিন / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত