ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে সেনা প্রধানের শীতবস্ত্র বিতরণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ৪:১৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ হাজার ৫’শ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউল আহমেদ। বুধবার (২৯ ডিসেম্বর) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া বগুড়া অঞ্চল পরিদর্শনের সময় তার ছিল এই আয়োজন।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শাহজাদপুরের নুকালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২ হাজার ৫’শ অসহায় মানুষ এ শীতবস্ত্র পেলেন।
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউল আহমেদ শীতবস্ত্র বিতরণকালে বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। সেই প্রচেষ্টায় আমরা যখনই সুযোগ পাই তখনই জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানবিক দায়বদ্ধতা থেকে সেনাবাহিনী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা প্রদানসহ জনসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময়ে, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

শাফিন / শাফিন

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার