ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ৪:২৯

 নওগাঁর মহাদেবপুরে একটি আবাসিক হোটেল থেকে রোস্তম আলী (৪৮) নামে এক ছাগল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২ টায় উপজেলা সদরের মাছের মোড় এলাকার বার্মা আবাসিক হোটেলের এক নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোস্তম জেলার পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের চকমহেষ গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
পুলিশ ও মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, রোস্তম দীর্ঘদিন থেকে ওই আবাসিক হোটেলে অবস্থান করে বিভিন্ন হাটে ছাগল কেনাবেচা করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দিবাগত রাতে তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ৮ টায় হোটেলের ঝাড়ুদার গুলফুন নেসা রুম পরিষ্কার করতে গিয়ে দেখেন দরজা খোলা। কয়েকবার ডাকাডাকির পরেও রোস্তম না ওঠায় বুঝতে পারেন তিনি মারা গেছেন। বিষয়টি থানায় জানালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন বলে প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে। মহাদেবপুর-বদলগাছীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / শাফিন

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়