সেমিফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ দল। টস জিতে ভারতীয় যুবাদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচে এরই মধ্যে পাঁচ ওভার ব্যাটিং করেছে ভারত। যেখানে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান।
সেমিফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে নেপাল ও কুয়েতকে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাতিল হয় বাংলাদেশের। তবে নেট রানরেটের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমির টিকিট পেয়েছে তারা।
বাংলাদেশ একাদশ: রাকিবুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ ফাহিম (উইকেটরক্ষক), এস এম মেহরব হাসান, আইচ মোল্লা, মাহফিজুল ইসলাম, আশিকুর জামান, প্রান্তিক নওরোজ নাবিল, গাজী তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।
ভারত একাদশ: হারনুর পান্নু, আঙক্রিশ রাঘুবংশি, শাইক রশিদ, ইয়াশ ঢুল (অধিনায়ক), নিশান্ত সিন্ধু, রাজানগার বাওয়া, কৌশল তাম্বে, রাজাবর্ধন হাঙ্গারেকার, ভিকি ওস্তাওয়াল ও রবি কুমার।
শাফিন / শাফিন
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ