ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আচরণবিধি শিকেয় তুলে দেয়ালে ঝুলছে নির্বাচনী পোস্টার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ৩:৩৩
আচরণবিধি শিকেয় তুলে দেয়ালে ঝুলছে নির্বাচনী পোস্টার। নির্বাচনী আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী আচরণবিধির কাগজ প্রার্থীদের হাতে হাতে দেয়া থাকলেও অনেক প্রার্থীই তা মানছেন না। ঘরের দেয়ালে, দোকানের দেয়ালে ও বিদ্যুতের খুঁটিতেও সাঁটানো হয়েছে পোস্টার। এমনকি স্টিকারগুলো ছেয়ে গেছে মোটরসাইকেলগুলোতে। আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য কুষ্টিয়া সদর উপজেলার নির্বাচনী এলাকায় এমন চিত্র দেখা গেছে।
 
সরেজমিন দেখা গেছে, এক্ষেত্রে উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন হয়েছে। দেখা গেছে, কোথাও চেয়ারম্যান প্রার্থী, কোথাওবা ইউপি সদস্য ও সংরক্ষিত প্রার্থীর পোস্টার চায়ের দোকান থেকে শুরু করে বসতঘরেও লাগানো হয়েছে। ‍এছাড়া মোটরসাইকেলগুলোর অধিকাংশতেই স্টিকার লাগানো। কয়েকজন মোটরসাইকেলচালক জানান, তাদের ইচ্ছার বিরুদ্ধে গাড়িতে পোস্টার লাগিয়ে দেয়া হয়েছে।
 
দেখা গেছে, দোকানে পোস্টার লাগানো নিষেধ থাকলেও ঝাউদিয়া ইউনিয়নের প্রার্থীদের পোস্টার লাগানো দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, শুরুতে ঝাউদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এভাবে আচরণবিধি না মেনে পোস্টার লাগানো হয়েছিল। দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীর চশমা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী-সদস্যদের পোস্টার বিভিন্ন দেয়ালে ভরে আছে।  তবে এ প্রসঙ্গে প্রার্থীরা বলছেন, পোস্টার-লিফলেট কিংবা স্টিকার লাগানোর বিষয়টি তারা অবগত নন। অতিউৎসাহী কর্মী-সমর্থকদের কাজ এগুলো।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বলেন, আচরণবিধি লঙ্ঘন করে যারা দেয়ালে পোস্টার-লিফলেট লাগিয়েছেন, ওই সব প্রার্থীকে মৌখিকভাবে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে। তারপরও যদি কেউ না সরান তাহলে শোকজসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন