নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা নির্দেশিত পথে আমাদের পথচলা। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে ১৮ ঘণ্টা নিরলস পরিশ্রম করছেন। নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ভোটারদের নিকট ভোট প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃ্ষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, মেহেদী হাসান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. নিজামউদ্দিন আহমেদ প্রমুখ।
শাফিন / জামান
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied