ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রিয় গীতিকার রাসেল ও’নীল আর নেই


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ১১:১১

দেশের জনপ্রিয় গীতিকার রাসেল ও’নীল আর নেই। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে নাখালপাড়ার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান এই গীতিকারের মারা যাওয়ার কথা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গীতিকার রাসেল ও’নীল মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জনপ্রিয় এই গীতিকারের মৃত্যুর খবরে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার প্রতি শোক জানাচ্ছেন।

রাসেল ও’নীলের অনেক গানের সুরকার-গায়ক ও ঘনিষ্টজন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ঢাকা পোস্টকে জানান, রাতেই তিনি দুঃসংবাদটি পেয়েছেন। এ ঘটনায় তিনি খুব মর্মাহত হয়েছেন। এছাড়া ব্যাকগ্রাউন্ডে শোকের কালো রঙ নিয়ে তিনি ফেসবুকে লেখেন, ‘ফের দেখা হবে বদ...!! এইটা কি করলি তুই !!’

উল্লেখ্য, এক সময় ‘রাসেল ও নীল’ নামে গান লিখতেন রাসেল ও তার বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পরে রাসেল ও’নীল নামেই পরিচিতি পেতে থাকেন রাসেল। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর অনেক গানের কথাই লিখেছেন তিনি। বাপ্পা মজুমদারসহ আরো গুণী শিল্পীরাও গান করেছেন তার কথায়।

রাসেল ও’নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ​‘দিন বাড়ি যায়’, ‘সূর্য স্নানে চল’, ‘মন ছুঁয়েছো মন দিয়েছি’ প্রভৃতি। 

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...