নৌকার বাইরে প্রার্থীকে বিজয়ী করে কোনো লাভ হবে না : বীর মুক্তিযোদ্ধা আজগর আলী
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে নৌকার পক্ষে নির্বাচণী পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ মোমীন মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন দুলাল ও সার্বিক পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন।
বক্তারা বলেন, আওয়ামী দলের মনোনীত প্রার্থীর পক্ষে দেশের উন্নয়নে এবং কুষ্টিয়ায় উন্নয়নের স্বার্থে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৫ জানুয়ারি নৌকাকে বিজয়ী করুন। সকলে একজোট হয়ে সামাজিক কোন্দোল ভূলে গেলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। নৌকার বিজয় হলে এলাকায় সকল প্রকার উন্নয়ন হবে। নৌকার বাইরে প্রার্থীকে বিজয়ী করে কোন লাভ হবে না। তার কি উন্নয়ন করবে, যারা বিদ্রোহী সতন্ত্র প্রার্থী হয়েছে তাদেরকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী দলে আর কোন দিন তাদের জায়গা হবে না। সে লক্ষ্যে আগামী ৫ তারিখ সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে এম এ মোমীন মন্ডল কে বিজয়ী করুন। বিগত ২০১৬ সালের নির্বাচনে মোমীন মন্ডল নির্বাচিত হয়েছে এলাকার উন্নয়ন অব্যাহত রয়েছে। এই উন্নয়নকে অগ্রযাত্রায় এগিয়ে নিতে নৌকায় ভোট দিন।
চেয়ারম্যান প্রার্থী মোমীন মন্ডল বলেন, আপনাদের কারো মনে মনোনয়ন নিয়ে দুঃখ কষ্ট থাকতে পারে। চলার পথে মানুষের ভূলভ্রান্তি হতে পারে নিজ গুনে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের স্বার্থে সব ভুলে নৌকার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শাফিন / জামান
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
বরিশালে বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন
Link Copied