ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে ভোট পুনঃগণনার দাবিতে মানববন্ধন


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ১২:৫৩

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী গিয়াস উদ্দীনের ভোট পুনঃগণনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

অভিযোগ রয়েছে, হাতুড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালাহার বালিক উচ্চ বিদ্যালয় ও মালাহার নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষণা দেয়। ওই কেন্দ্রের সাধারণ প্রার্থীদের ফলাফল দিতে বিলম্ব হলে প্রিসাইডিং অফিসারের সাথে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তাই প্রিসাইডিং অফিসার সাধারণ প্রার্থীদের ফলাফল ঘোষণা না দিয়ে কেন্দ্র ত্যাগ করেন। পরে উপজেলা নির্বাচনী কন্ট্রোলরুম থেকে মেম্বার প্রার্থী আনারুল ইসলামকে মোরগ ৯০১ ভোট পেয়ে বিজয়ী ও গিয়াস উদ্দিন টিউবওয়েল ৮০২ ভোট পেয়ে পরাজিত করে ফলাফল ঘোষণা দেয়া হয়।

আয়োজিত মানবন্ধনে বক্তব্য দেন- সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থী বালিমা আক্তার, অপর প্রার্থী ফিরোজা বেগম, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মানিক চন্দ্র বর্মণ, যোগেন্দ্র নাথ বর্মণ, ইদ্রিস আলী মণ্ডল প্রমুখ।

হাতুড় ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার টুটুল জানান, ফলাফল ঘোষণার সময় ওই কেন্দ্রে গণ্ডগোলের খবর পেয়ে তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সেখানে যান। এজেন্টদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থীদের পুনরায় ভোট গণনা করা হয়। কিন্তু মেম্বার প্রার্থীদের ভোট সেখানে কেন গণনা করা হয়নি তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। 

উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, বিধি অনুযায়ী একমাত্র নির্বাচনী ট্রাইব্যুনাল ভোট পুনঃগণনা করতে পারে।

শাফিন / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়