ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটের বেনীদুয়ার ধর্মপল্লীতে বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ৪:২৮

নওগাঁর ধামইরহাটের বেনীদুয়ার ধর্মীপল্লীতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় খ্রিস্ট্রীয়দের প্রভু যীশুর জন্মদিন উদযাপনে ক্রিস্ট্রীয় নববর্ষের শেষদিনে ও নতুন বছরকে স্বাগত জানাতে এ আয়োজন করে রাজশাহী ধর্ম প্রদেশের নিয়ন্ত্রণাধীন বেনীদুয়ার ধর্মপল্লী।

পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি, ফাদার বাপ্পী ক্রুজ, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আদিবাসী নেতা এস সি আলবার্ট সরেন, অনুষ্ঠানের সঞ্চালক ঢাকা নটর ডেম কলেজের প্রভাষক দুলাল টুডু, বেনীদুয়ার ধর্মপল্লীর সাধারণ সম্পাদক জোনাস হেমরম, উপজেলা পারগানা বাইসির পারগানা সেবাস্তিয়ান হেমরম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, নরেন হাসদা, রবিন কিস্কু, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি প্রদীপ কুমার আগারওয়াল, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক ও প্রার্থনা পরিচালক পাস্কায়েল হেমরমসহ স্থানীয় সুশীল সমাজের নেতবৃন্দ ও আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু