ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ভুতুড়ে বিদ্যুৎ বিল

মির্জাগঞ্জে হয়রানির শিকার গ্রাহকরা


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ৩১-১২-২০২১ রাত ৮:৫০
পটুয়াখালীর মির্জাগঞ্জে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিলের কারণে প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা, অনেকরেই আবার গুনতে হচ্ছে জরিমানা। প্রতি মাসেই অনেক গ্রাহকের ভুতুড়ে বিল আসে বলে খবর পাওয়া যায়। এছারাও আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের সঙ্গে এ বিষয়ে কথা বললে তারা তাদের হতাশার কথা জানান। প্রতি মাসে এসব গ্রাহকের ব্যবহৃত বিদ্যুতের বিল লিখে বাড়ি বাড়ি পৌঁছে দেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। 
 
এদিকে গ্রাহকরা বিলের কাগজ সঙ্গে নিয়ে জর“রি কাজ ফেলে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করেন। কারও কারও বিল শুধরে দেয়া হয় এবং কারো গুনতে হয় জরিমানা। ভুতুড়ে বিল আসা গ্রাহক উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মোঃ জব্বার হাওলাদার। তার আবাসিক মিটারে নভেম্বর  মাসের বিল ১২৩  টাকা, কিন্তু ডিসেম্বর মাসে বিল এসেছে ১৫০৪৯  টাকা।
 
এ বিষয়ে ভুক্তভোগী বলেন, ডিসেম্বর  মাসের বিল দেখে আমি হতবাক হয়েছি। এ রকম ভুল তারা কীভাবে করে। পরে আমি পল্লী বিদ্যুৎ অফিসে লোকের মাধ্যমে  যোগাযোগ করলে আমার বিল ঠিক করে দেয় ৷  
 
বিল প্রস্তুতকারী শারমিন সুলতানা সত্যতা স্বীকার করেন। শুধু জব্বারই নন, সম্প্রতি এভাবে হয়রানির শিকার হচ্ছেন মির্জাগঞ্জ উপজেলার একাধিক সাধারণ গ্রাহক। ফলে পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কর্মচারীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।এ বিষয়ে মির্জাগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) মোঃ আব্দুর রহিম' কে ভুতুড়ে বিল আসার কারণ সরাসরি   জিজ্ঞেস করলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি তবে বিল প্রস্তুতকারী ও সুপারভাইজাদের সাথে আলোচনা করে বিল আসা ১৫০৪৯ টাকা থেকে কমিয়ে ১০৩ টাকা করিয়ে দিয়েছি। তবে যে কোনো সমস্যা আমাদের জানা লে আমরা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করবো বলে জানিয়েছেন কর্মকর্তা।

শাফিন / শাফিন

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী