কষ্ট
কষ্ট
ভালোবাসা বোঝনা তুমি
চেনো শুধু অভিজাত্য আর ধন,
তাইতো আমায় কাঁদালে তুমি
কাঁচের মত ভাঙলে এ মন।
মিথ্যে প্রেমের ফাঁদে পড়ে
চিনলেনা খাঁটি সোনা,
তাইতো তোমার জীবনে এখন
দুঃখের আনাগোনা।
আমার দুঃখ নিয়েছি সয়ে
কিন্তু কি করবে তুমি,
ছলনার প্রেম করবে তোমার
জীবনটা মরুভূমী।
হৃদয় আকাশে থাকবে তোমার
সর্বদা দুঃখের মেঘ,
তিলে তিলে একদিন তুমি
হয়ে যাবে শেষ।
সারা জীবন কেঁদেও তুমি
খুজে পাবেনা উপায়,
সেদিন তুমি নিশ্চয় জানি
মনে করবে আমায়।
মনে করে সেদিন আর
লাভ হবেনা,
শত খুজে সেদিন আর
আমায় পাবেনা।
শুনবে সেদিন নেইকো আমি
এই ধরনীর পরে,
তোমার দেওয়া দুঃখ নিয়ে
গেছি আমি মরে।
শাফিন / শাফিন
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied