ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি খুন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১১:৩৪

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতদের নাম মোহাম্মদ রবিউল ইসলাম (৩৫) ও মঈন উদদীন (৪০)। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ইস্টার্ন কেপ প্রদেশের কফিনবাবা এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা রবিউল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে কমিউনিটি পক্ষ থেকে জানানো হয়েছে। তার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তাকে হত্যা করে দোকানের মালামাল নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। 

ওই রাতে রবিউলকে হত্যার পাশাপাশি একই গ্রামে বাংলাদেশি মালিকানাধীন আরও দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় কত জন আহত হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, গত কয়েক মাস থেকে প্রদেশটির ইস্ট লন্ডন-সহ পার্শ্ববর্তী এলাকার বাংলাদেশি দোকানগুলোতে আশংকাজনক হারে চুরি-ডাকাতি বেড়েছে।

এদিকে গত ২৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় পুমালাঙ্গ প্রদেশের পিটারটিপ শহরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হন বাংলাদেশি মঈন উদদীন (৪০)। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায়।

বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, কয়েকজন কৃষ্ণাঙ্গ যুবক দোকানে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই মঈন উদ্দীনের মাথা ও ঘাড়ে  ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হত্যাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। কী কারণে এই হত্যা তা এখনো স্পষ্ট নয়। 

জামান / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা