ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে তিন প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১১:৪৭
পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে মাদারীপুরের শিবচরে তিন চেয়ারম্যান প্রার্থীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যামাণ আদালত। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসানের নেতৃত্বে বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিামানা করে ভ্রাম্যমাণ আদালত।
 
ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সন্ধ্যার পরে জনসভা করার অপরাধে বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান (সাদ্দাম খান)-কে ৮০ হাজার ও একই অপরাধে ওপর চেয়ারম্যান প্রার্থী আজাহারুল ইসলাম (চুন্নু বেপারী)-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই অপরাধে কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহসেন উদ্দিন (সোহেল) বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানাসহ মোট তিন চেয়ারম্যান প্রার্থীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
 
শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শিবচরের ১৩টি ইউনিয়ন ও চতুর্থ ধাপে ৩টি ইউনিয়নে শতভাগ অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচণ উপহার দিতে সক্ষম হয়েছি। পঞ্চম ধাপে শিবচরে দুটি ইউনিয়নের নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই ধাপের নির্বাচনটিও আমরা  অবাধ ও সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছি। কেউ আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হবে।

শাফিন / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত