ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথপুরে মাসুম হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ১:৩৩

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আলোচিত ফুটবলার মাসুম হত্যাকাণ্ডের ঘটনায় পৌরসভার ৮নং কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্নাকে মামলায় অন্তর্ভুক্ত করাসহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ জুন) সকালে নিহত মাসুমের পরিবার ও স্বজনদের আয়োজনে সুনামগঞ্জ শহরের পুরাতন শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট বোন ও মামলার বাদী তমা আক্তার। 

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার শ্বশুরবাড়ির নিজস্ব উঠান দিয়ে পাশের বাড়ির সুরুজ আলী ও তার ছেলেরা জোরপূর্বক রাস্তা নির্মাণ করার জন্য প্রায়ই হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। তাদের সাথে সখ্যতা গড়ে ওঠে বর্তমান জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্নার। গত ১৬ এপ্রিল কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্নার নেতৃত্বে দুপুরে আমাদের বাড়িতে এসে আমার ভাই মাসুমকে ঘুম থেকে ডেকে উঠানে নিয়ে বাঁশের বেড়া তুলে দেয়ার জন্য নির্দেশ দিলে মাসুম তা প্রত্যাখ্যান করেন। এ সময় কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্নার নেতৃত্বে সুরুজ আলী, তার ছেলে রুবেল মিয়া ও নাজমুল হক লিয়নসহ ১৫-২০ জন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাসুমের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করলে সে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মাসুমকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তমা আক্তার বাদী হয়ে গত ১৯ এপ্রিল জগন্নাথপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ০৯।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও যুবলীগ নেতা মো. সুহেল আহমদ, নিহতের মামা মো. আলী আহমদ, যুবলীগ নেতা সাবুল মিয়া প্রমুখ।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬