গাজীপুরে নীলসাগরের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর যাত্রা
ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের ইঞ্জিনটি শনিবার (১ জানুয়ারি) সকালে গাজীপুরে গিয়ে বিকল হয়ে পড়ে। প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধারকারী ইঞ্জিন যুক্ত করে বিকেল ৩টার দিকে নীলসাগর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকাল ১০টা ২৫ মিনিটে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে বেলা ১১টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই পথে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করে। প্রায় এক ঘণ্টা পর মৌচাক স্টেশনে যাত্রাবিরতিতে থাকা একতা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন নিয়ে নীলসাগর ট্রেনটিকে মৌচাক স্টেশনে নিলে ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা থেকে ইঞ্জিন নিয়ে নীলসাগর ট্রেনের সঙ্গে যুক্ত করার পর বিকেল ৩টা ৫ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
Link Copied