আশুলিয়ায় প্রতারক চক্রের ব্ল্যাকমেইলে অতিষ্ঠ সহজ-সরল মানুষ
আশুলিয়ার অনেক মানুষ এখন প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন। আশুলিয়ার বিভিন্ন এলাকায় এখন প্রতারণা ও ব্ল্যাকমেইল করে সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নিচ্ছে কিছু প্রতারক। শনিবার (১ জানুয়ারি) সকালে কথা প্রসঙ্গে এমন মন্তব্য করেন স্থানীয় এক লোক।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় এক বয়স্ক লোক দৈনিক সকালের সময়কে বলেন, কিছু অবাঞ্ছিত খারাপ মানুষ নিজ এলাকা ছেড়ে আশুলিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে এ ধরনের প্রতারণা করে যাচ্ছে। ভুক্তভোগী ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ বিষয়ে একটি মামলা (সিআর ৯৪২/২১) করেছেন বলে প্রমাণপত্র দেখিয়েছেন।
আশুলিয়ার ডেন্ডাবর জামগড়া কাঠগড়া ও নবীনগরসহ আশপাশের এলাকায় হবি মোল্লার ছেলে মামুন মোল্লার নেতৃত্বে কিছু যুবক সমাজের সহজ-সরল মানুষকে টার্গেট করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ব্ল্যাকমেইল করে। পরে মোটা অংকের অর্থের নিয়ে আপস-মীমাংসা করে। ভুক্তভোগী অনেক মানুষ প্রতারকদের ভয়ে ও মান-সম্মানের কথা ভেবে কাউকে কিছু বলতে পারেন না। প্রতারকদের দাবিকৃত টাকা দিতে না চাইলে ভুক্তভোগীকে করা হয় অপমান ও নির্যাতন। এমনকি থানায় মিথ্যা অভিযোগও করা হয়। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানারকম মিথ্যা এবং অপমানকর তথ্য প্রচার করে।
এরকম এক ঘটনার বর্ণনা দিয়ে আশুলিয়ার কাঠগড়ার হালিম পলান সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন আগে মামুন মোল্লা প্রতারণা করে তার কাছ থেকে সুবিধা নিতে চায়। সুবিধা নিতে না পেরে হালিম পলানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা চাঁদাবাজি ও মানহানিকর তথ্য প্রচার করে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় হালিম পলান মামুন মোল্লার নামে আদালতে নালিশি মামলা করেছেন।
শাফিন / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার