ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জোড়া ফিফটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন জয়-শান্ত


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১-২০২২ দুপুর ১১:১৮

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা দুর্দান্ত কাটাচ্ছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে ব্যাট হাতেও দুর্দান্ত করছে মুমিনুল বাহিনী। নিজের দ্বিতীয় টেস্টেই অর্ধশতক হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। এর আগে ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্তও।

শেষ খবর পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ৬১ ও মাহমুদুল হাসান জয় ৫৩ রানে ব্যাট করছেন। শাদমান ইসলাম ২২ রান করে নিল ওয়াগনারের বলে সাজঘরে ফিরেছেন।

নিউজিল্যান্ডের চেয়ে আর ১৮৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। হাতে রয়েছে ৯টি উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগেরদিন করা ২৫৮ রানের সঙ্গে আজ ৭০ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারিয়েছে তারা।

শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন। মুমিনুল হক শিকার করেছেন ২টি উইকেট।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে