ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে অবৈধভাবে পুকুর খনন করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২-১-২০২২ দুপুর ৩:১২

জয়পুরহাটের আক্কেলপুরে অবৈধভাবে পকুর খনন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনলেন মালিক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে আলী-মামুদপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুর রশিদ অবৈধভাবে ভেকু মেশিন দ্বারা পুকুর খনন করছিল। এ বিষয়ে প্রশাসন অবগত হলে সরোজমিনে গিয়ে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক জানান ,‘ অবৈধভাবে পুকুর খনন করায় তাকে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রেখেছে। ’
উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন,‘ জমির উপরিভাগের মাটি একটি অমূল্য সম্পদ। এসকল অবৈধ মাটি ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।’

জামান / শাফিন

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ