ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে তথ্য বাতায়ন হালনাগাদের উদ্যোগ


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-১-২০২২ দুপুর ৩:৫৯

নওগাঁর মহাদেবপুরে অবশেষে ‘মহাদেবপুর উপজেলা তথ্য বাতায়ন’ হালনাগাদের উদ্যোগ নেয়া হয়েছে। রোববার (২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে উপজেলার বিভিন্ন দপ্তরের ৩০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে ‘মহাদেবপুর নামেই ডিজিটাল, তথ্য নেই তথ্য বাতায়নে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট প্রশাসনের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এস পায়ার টু ইনোভেট (এটুআই)’ প্রকল্পের আওতায় ন্যাশনাল ওয়েব পোর্টালগুলো প্রকাশিত হয়। বিষয়টি সমাধানের উদ্যোগ নেন প্রকল্প পরিচালক। এ উপজেলার পোর্টালটি হালনাগাদের দ্রুত বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। এরপরেই উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন এটুআই প্রকল্পের পরিচালক যুগ্ম-সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ ও কোর্স পরিচালনা করেন মহাদেবপুর ইউএনও মিজানুর রহমান মিলন। স্বশরীরে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন এটুআইয়ের ন্যাশনাল পোর্টাল ইয়াং প্রোফেশনাল রিসোর্স পার্সন উপ-সচিব অমিত সুন্দর রায়।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, গত দুই বছর ধরে ন্যাশনাল টিম দেশের বিভিন্ন স্থানে এ প্রশিক্ষণ দিচ্ছে। এরই ধারাবাহিকতায় মহাদেবপুরে এর আয়োজন করা হয়। এ প্রশিক্ষণের ফলে মহাদেবপুরে তথ্য বাতায়ন নিয়মিত হালনাগাদ হবে বলে আশা করেন তিনি।

শাফিন / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়