ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনায় অবৈধভাবে চাল মজুদদারদের নাম-ঠিকানা চেয়েছে খাদ্য অধিদপ্তর


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২-১-২০২২ দুপুর ৪:০

আমনের ভরা মৌসুমে বস্তাপ্রতি চালের দাম দেড়শ’ টাকা বেড়ে যাওয়ায় খাদ্য অধিদপ্তর নড়েচড়ে বসেছে। সরকারি খাদ্যগুদামে চাহিদার তুলনায় অতিরিক্ত মজুদ থাকার পর দাম বাড়ায় বিস্মিত হয়েছে অধিদপ্তর। সরকারিভাবে আমদানি হলেও দাম কমছে না। অবৈধ মজুদ আছে কি-না এবং এর সাথে সংশ্লিষ্টদের নাম-ঠিকানা চাওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে খাদ্য অধিদপ্তর এ বিষয়ে প্রতিবেদন পাঠানোর জন্য আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খুলনাকে নির্দেশ দিয়েছে।

আমনের ভরা মৌসুমে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়াতপুর থেকে প্রতিদিন ইঞ্জিনচালিত নৌকাযোগে ধান আসছে। ডুমুরিয়া, বটিয়াঘাটা, লবনচরা, রূপসা ও বয়রা রাইসমিলগুলোতে ধান সরবরাহ হচ্ছে। ভারত থেকে বেসরকারি পর্যায়ে আমদানি করা নানা ধরনের চাল নগরীর বাজারে পাওয়া যাচ্ছে। সরকারিভাবে ভারত থেকে ট্রেন ও জাহাজযোগে চাল আসছে। জেলার দুটি কেন্দ্রীয় খাদ্যগুদামসহ ১০টি গুদামে ১ লাখ ৪৯ হাজার ২৫৮ মেট্রিক টন চাল মজুদ আছে। এরমধ্যেও চালের দাম বাড়ার কারণ হিসেবে অধিদপ্তর অবৈধভাবে মজুদকে ইঙ্গিত করেছে। এ কারণেই অধিদপ্তর অবৈধ মজুদদারদের নাম ঠিকানা চেয়েছে। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহাবুবুর রহমান গত সোমবার এক দাপ্তরিক পত্রে জেলা ও উপজেলা পর্যায়ে অবৈধভাবে খাদ্য মজুদদারদের নাম-ঠিকানা জানতে চেয়েছেন।

জেলায় ২০০ রাইস মিলে ও পাইকারি দোকানে পর্যবেক্ষণের জন্য একটি টিম কাজ করবে। গত ১১ আগস্ট মন্ত্রণালয় হঠাৎ করে চালের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চেয়ে জেলা প্রশাসককে চিঠি দেয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে সদস্য সচিব করে পাঁচ সদস্যর কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্য সিনিয়র বাজার কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, খুলনার কোন মিলে অস্বাভাবিক মজুদ দেখতে পাননি। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ধান ও চালের মূল্য বাড়ে। ব্যবসায়ী কাজী আব্দুস সোবহান জানান, সে সময় ধানের মূল্য বাড়ার কারণে চালের মূল্য বাড়ে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের রেকর্ড অনুযায়ী, খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল ৪৪-৪৫ টাকা, মাঝারি চাল ৫৪-৫৫ টাকা, চিকন চাল ৬২-৬৪ টাকা ও আতপ চাল ৪৩-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

শাফিন / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা