ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মেসি!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১-২০২২ রাত ৮:৩

বড়দিনের ছুটি কাটিয়ে এসেই দুঃসংবাদ পেয়েছেন লিওনেল মেসি। আক্রান্ত হয়েছেন করোনায়। তবে বেশ কিছু ইউরোপীয় সংবাদ মাধ্যম করোনার কোন ধরনে আক্রান্ত তিনি, তাও জানিয়ে দিচ্ছে। ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন তিনি!

ইউরোপজুড়ে যে করোনার সুনামি বয়ে যাচ্ছে, তার হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। ক্রীড়াজগতেও এর প্রভাব পড়েছে ভালোভাবেই। খেলোয়াড়রা আক্রান্ত হচ্ছেন, তাতে খেলা বাতিল হচ্ছে, পিছিয়েও যাচ্ছে দেদারসে। এবার এই করোনার নতুন সুনামিতেই আক্রান্ত হয়েছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা আক্রান্ত হয়েছেন করোনার নতুন ধরন ওমিক্রনে, জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যম মার্কা ও গোল ডট কম। 

অথচ মাঠের বাইরে সময়টা বেশ কাটছিল। ক্রিসমাসের ছুটি কাটাতে ছুটে গিয়েছিলেন জন্মভূমি আর্জেন্টিনাতে। সপরিবারে বড়দিন আর নতুন বছরের ছুটির সময়টা কাটছিল দারুণ। এরমধ্যে খবর ছড়িয়ে পড়ে ছুটি শেষ হলেও করোনা আতঙ্কে তিনি নাকি নিজ দেশ ছেড়ে ফ্রান্সে যেতে ভয় পাচ্ছেন! কথায় আছে যেখানে বাঘের ভয়, সেখানেই নাকি রাত হয়। দেশ থেকে ফ্রান্সে ফিরেই তিনি করোনা পজেটিভ। 

সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার মেসি এখন তার ক্লাব পিএসজির চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তাদের পরামর্শেই চলবে বিশ্বসেরা এই ফুটবলারের চিকিৎসা। 

সোমবার ফরাসি কাপে মাঠে নামার কথা পিএসজির। তৃতীয় ডিভিশনের দল ভানেসের বিরুদ্ধে এই ম্যাচে মেসিসহ আরও তিন ফুটবলারকে পাবে না পিএসজি। শঙ্কা আছে আগামী লিগ ম্যাচে লিওঁর বিপক্ষে তাদের পাওয়া নিয়েও।

শাফিন / শাফিন

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব