ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে শেষ কর্মদিবসে ওসির গাড়িতে বাড়ি গেলেন কনস্টেবল ধীরেন্দ্রনাথ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ১০:১২

জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় শেষ কর্মদিবসে অফিসার ইনচার্জের (ওসি) বেলুন ও ফুলে সজ্জিত গাড়িতে নিজ বাড়িতে গেলেন পুলিশ কনস্টেবল ধীরেন্দ্রনাথ বর্মণ।

১৯৬৩ সালের ১ জাানুয়ারি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেওলি গ্রামে জন্মগ্রহণ করেন ধীরেন্দ্রনাথ বর্মণ। ১৯৮২ সালে বগুড়া জেলা থেকে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেন। ৪০ বছরের কর্মজীবনে তিনি রাজশাহী, পাবনা, দিনাজপুর, বান্দরবন ও জয়পুরহাটে চাকরি করেন। সর্বশেষ জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর থানায় দেড় বছর চাকরি করেন। গতকাল রোববার আক্কেলপুর থানায় শেষ কর্মদিবস শেষে বেলুন ও ফুলে সজ্জিত গাড়িতে বিদায় জানানো হয় তাকে।

এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান এবং থানার পুলিশ সদস্যরা।

ধীরেন্দ্রনাথ বর্মণ বলেন, আক্কেলপুরে দীর্ঘদিন চাকরি করে আমার খুব ভালো লেগেছে। স্যারদের পাশাপাশি এখানকার সকলেই খুব আন্তরিক।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, তিনি খুম নম্র স্বভাবের ছিলেন। তিনি সকলের মন জয় করে আক্কেলপুর থানায় কাজ করেছেন।

শাফিন / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ