বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটকম : ৫
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ পাচারকারীকে আটক করেছে পুলিশ।১৩ জুন (রবিবার) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া সংযোগ প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তার অভিযান চালিয়ে তিন হাজার ছয়'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন পাচারকারীকে আটক করেছে পুলিশ।একুই দিনে বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো দুইজন পাচারকারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একই স্থানে থানা পুলিশ এস আই প্রদীপ চক্রবর্তী তার সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে পাঁচ ইয়াবা পাচারকারীকে আটক করেছে,এসময় আটককৃতদের কাছ থেকে ৪ হাজার,৬'শ পিস ইয়াবা ট্যাবলেট আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো-কক্সবাজারের, কুতুবদিয়ার মগডেইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত্যু কবির আহমদের পুত্র মুহাম্মদ ইলিয়াস (৪০), চকরিয়া থানার কোটাখালীর কড়ই খোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত্যু শাকের মিয়ার পুত্র মুহাম্মদ নজু মিয়া(৪৫) এবং একই জেলার রামু থানাধীন খুনিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত্যু সিরাজ মিয়ার পুত্র মুহাম্মদ জসিম (১৮)কে পুলিশ আটক করে,এসময় আসামীদের কাছ থেকে তিন হাজার, ছয়'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওইদিন বিকেলে সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে আরো দুইজন পাচারকারীকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তারা হলো, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গার থানাধীন বেলছেড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঝিগড়া,দলুয়ার মৃত্যু আজিম উদ্দিনের ছেলে দারাজুল ইসলাম (৪৫) এবং মৃত্যু নিশাব উদ্দিনের ছেলে রেজাউল (৪৪)কে পুলিশ আটক করে। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির আটকের সত্যতা স্বীকার করে বলেন,রবিবার বিকেলে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান