ধামইরহাটে আলতাদিঘী শালবনে রোপন করা হলো সাড়ে ২২ হাজার চারা
নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে ২শত বছরের প্রাচীন শালবনে সাড়ে ২২ হাজার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৪ জুন দুপুর ১২ টায় জাতীয় উদ্যানের শালবন এলাকায় মহুয়া, ডেউয়া ও গর্জন প্রজাতির চারা রোপনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল।
পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহানের সভাপতিত্বে সুফল প্রকল্পের আওতায় ষ্টেন্ড ইনপ্রুভমেন্ট শাল এসোসিয়েট বাগান সৃজনে লক্ষে বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায়, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. ইস্রাফিল হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক মাসুদ সরকার, ইউপি সদস্য চঞ্চল প্রমুখ।
বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শালবনের সাথে সহায়ক প্রজাতি হিসেবে, মহুয়া, ডেউয়া ও গর্জন, চাপালিশ, আমলকি, হরিতকী, বহেরা, জাম, শাল, জারুল,ঢাকিজাম, বনকাঠাল সহ ২২ প্রজাতির চারা এ প্রকল্পের মাধ্যমে লাগানো হবে।
ধামইরহাট,পত্নীতলা ও পাইকবান্দা বিটের দায়িত্বপালন কারী ফরেষ্ট রেঞ্জ অফিসার ফরহাদ জাহান জানান, আলতাদিঘী জাতীয় উদ্যানের উন্নয়নকল্পে বরাদ্দকৃত ৩৫ কোটি টাকার কাজ সম্পন্ন হলে জাতীয় উদ্যান পর্যটকদের কাছে আরও আকশনীয় ও দৃষ্টিনন্দন হবে বলে আশা করছি।
এমএসএম / এমএসএম
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ