ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ৪:৪৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাকাতির প্রস্তুতিকালে রোববার (২ জানুয়ারি) গভীর রাতে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা যায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে এসআই পিযুষ ও এসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পোরজনা ইউনিয়নের বায়ইকোলা ব্রিজের ওপর থেকে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৭-৮ জন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- উপজেলার চরবাচরা গ্রামের মো. আলতাফ শেখ (৪৯), মো. হায়দার আলী (৫০), চরকাদাই গ্রামের মো. মানিক (১৯) ও চরজামিরতা গ্রামের মো. রফিক মোল্লা (৪৭)।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, আটককৃত ডাকাতদের কাছ থেকে পলাতক ডাকাত সদস্যদের নাম-ঠিকানাসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। ৪ ডাকাতসহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃত ডাকাতদের শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শাফিন / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন