এবাদত ম্যাজিকে মুমিনুলদের ঠোঁটে চওড়া হাসি
মাউন্ট মঙ্গানুই টেস্টের উইকেট নিয়ে ট্রেন্ট বোল্ট আগের দিন বলে গিয়েছিলেন, তাদেরও প্রত্যাশা ছিল না এমন উইকেট হবে। ব্যাটিং সহায়ক উইকেট নিয়েই এমন মন্তব্য কিউই পেসারের। নিউজিল্যান্ডের মাটিতে ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সও ঠিক প্রত্যাশায় থাকার মতো নয়। অথচ এবারের সফরে গিয়ে রীতিমতো স্বাগতিকদের ওপর ছড়ি ঘোরাচ্ছে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও উজ্জ্বল বাংলাদেশ। এবাদত হোসেনের তোপে চালকে আসনে থাকা সফরকারীদের প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখাটাও বাড়াবাড়ি নয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনের শেষ বিকালে স্বাগতিকদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন এবাদত। তার পেস আগুনে পুড়ে দিন শেষে কিউইদের সংগ্রহ ৬৩ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান। ৫ উইকেট হাতে থাকা নিউজিল্যান্ড নিতে পেয়েছে কেবল ১৭ রানের লিড। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে টিকে আছেন কেবল রস টেলর (৩৭*)। তার সঙ্গে শেষ দিন শুরু করবেন রাচিন রবীন্দ্র (৬*)।
নিউজিল্যান্ডের উইকেট পেসারদের জন্য স্বর্গভূমি। সেখানে এবাদত জ্বলে উঠলেন তার বোলিংয়ের সৌন্দর্যতা নিয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৫৮ রানে অলআউট হলে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। সফরকারীদের প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। এরপর শুধু এবাদতের ম্যাজিক। বিশেষ করে শেষ বিকালে তার দুর্দান্ত বোলিং ম্যাচের মোড় পুরোপুরি পাল্টে দিয়েছে। ১৭ ওভারে ৩৯ রান দিয়ে এই পেসারের শিকার ৪ উইকেট। তাসকিন ২২ রানে নেন ১ উইকেট।
লাঞ্চ ব্রেকের ২০ মিনিট আগে বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সেশনে দুই ওপেনার ৮ ওভার পার করে দিয়েছিলেন। কিন্তু নবম ওভারে টম ল্যাথামের উইকেট তুলে নেন তাসকিন। তার শর্টার লেংথের বল ভেতরে ঢুকে পড়েছিল। ল্যাথাম ছেড়ে দিলেও পারতেন, কিন্তু ডিফেন্ড করতে গিয়ে ডেকে আনেন বিপদ। ইনসাইড এজ হয়ে বল আঘাত হানে স্টাম্পে। তাতে টানা দুই ইনিংসে ব্যর্থ ল্যাথাম ফিরেছেন ১৪ রান করে।
ল্যাথামের বিদায়ের পর প্রাথমিক ধাক্কা সামাল দেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে ও উইল ইয়ং। বেশি দূর যেতে পারেনি এই জুটি। গতির ঝড় তুলে কনওয়েকে সাজঘরে পাঠিয়েছেন এবাদত। টানা নিয়ন্ত্রিত বোলিংয়েরই পুরস্কার পেয়েছেন এই পেসার। কনওয়ের ব্যাট-প্যাড হয়ে বল জমা পড়েছিল সাদমান ইসলামের হাতে। শুরুতে অনফিল্ড আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। পরে দেখা যায় বল ব্যাটে লেগেছিল কনওয়ের। ৪০ বল খেলা কনওয়ে ফেরেন ১৩ রান করে। পরের ওভারে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ইনসাইড এজ হয়েছিলেন ইয়ং। কিন্তু লিটন দাস গ্লাভসে জমাতে পারেননি।
এরপর শুরু হয় রিভিউ নষ্ট করার খেলা। চা পানের বিরতিতে যাওয়ার আগের ওভারে দ্বিতীয় রিভিউ নষ্ট করে বাংলাদেশ। এবাদতের বল টেলরের ব্যাটে লেগেছিল ভেবে রিভিউ নেন মুমিনুল। পরে দেখা বল ব্যাটেই লাগেনি। তৃতীয় ও শেষ রিভিউটি নষ্ট হয় তৃতীয় সেশনে। ৩৭তম ওভারে তাসকিনের ইয়র্কার লেংথের ব্লক করেছিলেন টেলর। পায়ে লাগছে ভেবে অযথা রিভিউ নিয়ে সেটি নষ্ট করেছেন মুমিনুল।
এদিকে উইকেটও আসছিল না। দুর্দান্ত শুরুর পর আবার অস্বস্তি। বাধা হয়ে দাঁড়িয়েছিল উইল ইয়ং ও রস টেলর জুটি। এবাদত শুধু এই জুটি ভাঙলেনই না, বাংলাদেশকে আবার বসালেন চালকের আসনে। ৩ বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। নিজের পরের ওভারে আরেকটি উইকেট যোগ করেছেন তিনি।
বাংলাদেশের অস্বস্তি বাড়াচ্ছিলেন ইয়ং। হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরি পথে এগিয়ে যাচ্ছিলেন কিউই ওপেনার। অবশেষে তার প্রতিরোধ ভাঙে এবাদতের বলে। বোল্ড করে তাকে প্যাভিলিয়নে ফেরান এই পেসার। যাওয়ার আগে ১৭২ বলে ৭ বাউন্ডারিতে ৬৯ রানের ইনিংস খেলেন ইয়ং।
ক্রিজে আসা হেনরি নিকোলস প্রথম বলেই ফিরতে পারতেন। সে যাত্রায় বেঁচে গেলেও পরের বলে আর রক্ষা হয়নি। গর্জে ওঠা এবাদতের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে রানের খাতা খোলার আগেই। ৩ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় কিউইরা।
সেখান থেকে ঘুরে দাঁড়াবে কী, তা নয়, বরং আবারও উইকেট হারায় স্বাগতিকরা। উইকেটর ক্ষুধা বেড়ে চলা এবাদত নিজের পরের ওভারে এসে আবারও উৎসবে মাতেন। উইকেটকিপার ব্যাটার টম ব্লান্ডেলকেও রানের খাতা খুলতে দেননি। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান ডানহাতি পেসার। ফলে কোনও রান যোগ না করতেই ৩ উইকেট হারায় কিউইরা। ২ উইকেটে ১৩৬ রানের স্কোর দেখতে দেখতে হয়ে যায় ৫ উইকেটে ১৩৬!
এরপর আর উইকেট না এলেও দ্রুত ৩ উইকেট তুলে নেওয়ার তৃপ্তিতে ঠোঁটে চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছে মুমিনুলরা।
জামান / জামান
ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি
মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের
কার্টুন দেখে বোলারদের পেটাতে নামেন বৈভব
বিশ্বকাপের সময়ে গণশৌচাগার সংকটে পড়তে পারে নিউইয়র্ক
শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ
পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
এবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা
র্যাংকিংয়ে তানজিদ-নাহিদদের বড় লাফ
নিগারের একার লড়াই, অল্প পুঁজিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চান ফ্লিক
হামজাদের কোচের সংক্ষিপ্ত তালিকা করতে বিশেষ কমিটি