ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে 'টিচিং, লার্নিং অ্যান্ড ডোয়িং রিসার্চ' শীর্ষক প্রশিক্ষণ শুরু


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৩:৪৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে 'টিচিং, লার্নিং অ্যান্ড ডোয়িং রিসার্চ' শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে কর্মশালাটি শুরু হয়।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তার বক্তব্যে বলেন, নীরব, নিভৃত ও মধুরতম সাধনা হচ্ছে রিসার্চ। যে যত বেশি কানেক্টেড হতে পারে, গভীরে যেতে পারে, সে তত বেশি সাহিত্যিক হতে পারে। পাহাড়বেষ্টিত নীরব, নির্মল, স্নিগ্ধ বাতাসের জায়গা কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আপনারা গবেষণায় আরো বেশি মনোযোগী হোন।
 
তিনি আরো বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। 
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশন-মিশনকে লক্ষ্য রেখে আইকিউএসি ট্রেনিং প্রোগ্রাম করে যাচ্ছে, যা প্রশংসনীয় উদ্যোগ। আমরা যারা শিক্ষক তাদের জন্য গবেষণা ও প্রশিক্ষণ এখন সময়োপযোগী বিষয়। 
 
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম মনিরুজ্জামান এবং বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন কুমার বাগচী। 
 
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এমএম শরীফুল করীম।

শাফিন / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী