জেলা প্রশাসকের সাথে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময়
রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল'র সাথে নবগঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক অধ্যাপক ড. আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুরুতেই জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় নবগঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদকে অভিনন্দন জানান জেলা প্রশাসক । এ সময় করোনা পরিস্থিতি সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা আমিনুল হক সহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংবাদিক নেতারা সরকারের নানান ইতিবাচক ও উন্নয়নমূলক দিক নিয়ে তাদের কর্মকান্ড তুলে ধরেন, তাদের সামাজিক নিরাপত্তা ও সরকারের সাথে সংহতিমূলক কর্মকান্ডেরও বিবরণ তুলে ধরেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সকল উন্নয়ন কর্মকান্ডের অংশীদার হিসেবে সরকারের পাশে থাকায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, সামাজিক নানা বিষয়ে দূর্ণীতির চিত্রও সঠিকভাবে তুলে ধরার জন্য সাবাদিকদের আহ্বান জানান। সেই সাথে তিনি বস্তুনিষ্ঠ ও সাহসি সাংবাদিকতার পাশে থাকার আশ্বাসও ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও দৈনিক গণধ্বনি সম্পাদক ইয়াকুব শিকদার, যুগ্ম আহবায়ক ও দৈনিক রাজশাহীর আলো সম্পাদক আজিবর রহমান, যুগ্ম আহবায়ক এ এম আব্দুল মুগনি নিরো, সদস্য আবু কাওসার মাখন, শামসুল ইসলাম, নূরে ইসলাম মিলন, শাহিনুর রহমান সোনা, রেজাউল করিম, আল আমিন হোসেন, মাযহারুল ইসলাম চপল, ঈসমাইল হোসেন হুমায়ুন প্রমুখ।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied