ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২২ বিকাল ৫:৫৭

নরসিংদীতে পৃথক অভিযানে দুটি অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে নরসিংদী সদর থানার ব্রাহ্মণপাড়া ও উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া মহল্লার মো. হারুন মিয়ার ছেলে প্রিন্স আহমেদ (২২), মৃত হবিল মিয়ার ছেলে আসিফ মিয়া (২১) এবং ব্রাহ্মণপাড়া (ঘোষপাড়া) এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে খায়রুল আহমেদ (২০)।

র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য র‌্যাবের একটি দল নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী হারুন ও খায়রুলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ সন্ত্রাসী আসিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তৌহিদুল মবিন খান বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তারা বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করত। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলা রয়েছে।

শাফিন / জামান

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোদাগাড়ীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত