ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

এবাদতকে বিশেষ ধন্যবাদ ক্রীড়ামন্ত্রীর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ১১:৪১

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয়ের অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে  বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলের এ জয়ে খেলোয়াড়,  কোচ,  কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল । ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের বিনিময়ে  ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এক অভিনন্দন বার্তায়  প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশের সোনার ছেলেরা  দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট  জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। " তিনি আরও বলেন, "নতুন বছরের শুরুতে বিশ্বের এক নম্বর টেস্ট দল নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতেই পরাজিত করা সত্যিই অভাবনীয়। ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর  সুযোগ্য নেতৃত্বের ফসল এই বিজয়। আর তাই স্মরণীয় এ বিজয়ে  মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।"

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়লাভ করার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অনবদ্য মাইলফলক স্পর্শ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শাফিন / শাফিন

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস

এবার মেসির রেকর্ডে নজর এমবাপের

উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া

২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি

তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়

ফ্রান্সের দুর্দান্ত সূচনা, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব