ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

হারিয়ে যাচ্ছে এক সময়ের ঢেঁকি শিল্প!


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ২:৪৩

কালের পরিক্রমায় আধুনিক তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে হারিয়ে যাচ্ছে এক সময়ের ঐতিহ্যবাহি ঢেকি শিল্প।৮০-৯০ দশকে মানুষ ধান থেকে চাল এবং চাল থেকে পিঠা তৈরীর উপকরণ চালের গুড়ো তৈরীর কাজে এই ঢেকি ব্যাবহার করতো। এখন আধুনিক প্রযুক্তির ফলে এই ঢেকির স্থান করে নিয়েছে  বৈদ্যুতিক ধান ভাঙ্গা ও চাল গুড়ো করার মেশিন।

আধুনিক এই যন্ত্রের ব্যাবহরে মানুষ খরচ,শ্রম,আর কম সময়ে কাজ সম্পন্ন করছেন। গ্রামে তেমন আর এই ঢেকি দেখা যায় না ,হঠাৎ এই ঢেকি চোখে পরলো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৬ নং ধানগড়া ইউনিয়ের পূর্ব  তেলিজানা গ্রামের  সোহরাম আলির বাড়িতে।কিন্তু একি ঢেকির কথা বলতেই সোহরাব আলীর চোখ থেকে বেড়ি এলো জল। সহরাব আলী এই আধুনিক যুগে এসেও ঢেকিতে ধান, চাল ভেঙ্গে জীবিকা নির্বাহ করছেন।

সোহরাব আলী বলেন, এক সময় তিনি ছিলেন একজন সাধারণ দিনমজুর। এখন বয়সের ভারে নিজের শারিরীক অসুস্থাতার কারণে আর তেমন ভারি কাজ করতে পারেন না তিনি।তাই নিজ বাড়িতে ঢেকি বসিয়ে অন্যের ধান, চাল ভাঙিয়ে তিনি জীবিকা নির্বাহ করছেন।

তিনি বলেন, আধুনিক যন্ত্র আবিস্কারের ফলে আর তেমন মানুষ এই ঢেকি দিয়ে কাজ করেন না। এলাকার মানুষদের প্রতি ১০ কেজি চাল ভেঙ্গে দিলে তিনি পারশ্রিমিক হিসাবে ২ কেজি ভাতের চাউল পান।আর এই সামান্য পারশ্রমিক দিয়েই কোনমতে দিন  চলছে এই সোহরাব আলীর।

সোহরাব আলীর বয়স হয়েছে, তার পক্ষে এই কঠিন কাজ করা আর সম্ভব হচ্ছে না। তারপরও সে এই আধুনিক সময়ে এই  বয়সেই এই কাজটিই করছেন তিনি। আগের মতো তেমন আর এই ঢেকিতে কেউ চাল ভাঙ্গাতে আসে না ।তাই সোহরাব আলী তার জীবন নামের সংসার টা চালাতে পারছেন না তাই তিনি সকলের নিকট মানবিক সাহায্য সহযোগিতা চেয়েছেন ।

শাফিন / জামান

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি

পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন

নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২