রূপগঞ্জে আইকন নামীয় আবাসন কোম্পানির ভূমিদস্যুতার বিরুদ্ধে জমি মালিকদের ঝাড়ু মিছিল
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশ্বি মৌজার গোয়ালপাড়া এলাকায় আইকন সিটির বিরুদ্ধে জমি না কিনেই বালু ভরাট করে জমি দখলের প্রতিবাদ করেছেন স্থানীয় জমি মালিকরা। তারা সাধারণ জমি মালিকদের মামলা ও হামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ প্রতিবাদ ও ঝাড়ু মিছিল করেন বিক্ষুব্ধ গ্রামবাসী।
প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে গোয়ালপাড়া এলাকার বাসিন্দা জমি মালিক মিলন মিয়া বলেন, পূর্বাচল ২নং সেক্টরের পাশে আমাদের ফসলি জমিতে আইকন নামীয় ভুঁইফোঁড় প্রতিষ্ঠানের নামে কথিত মালিক নুরুল হুদা ও তার সন্ত্রাসী বাহিনী জোর করে বালি ভরাট করে নিয়েছে। পরে ওই জমি নামমাত্র মূল্যে কিনে কিংবা জালিয়াতি করে আত্নসাৎ করে। আবার জমি মালিকদের তাদের নিজের জমিতে কাজ করতে নামতে দেয় না। জমিতে কাজ করতে গেলে হামলা চালিয়ে ও মামলা দিয়ে হয়রানি করে। এমনকি উল্টো জমি মালিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ও মামলা দিয়ে হয়রারি করেন প্রতিবাদকারীদের। এতে আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
এ সময় অপর প্রতিবাদকারী গৃহবধূ আমেনা আক্তার বলেন, আমাদের জমিতে কাজ করতে নামলে আমাদের বাড়ির পুরুষদের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করে। এতে পুরো গ্রামের লোকজন আতঙ্কে রয়েছি। গ্রামের অপর গৃহবধূ মাফিয়া আক্তার বলেন, এটা কেমন অত্যাচার। আমরা নিজের জমিতে নিজে কিছু করতে পারি না। মামলা দিয়ে নুরুল হুদার নিয়োগপ্রাপ্ত সন্ত্রাসী কাইল্লা মোজাফ্ফরগংদের দিয়ে হয়রারি করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
এ সময় কৃষক সাইফুল ইসলাম সমর বলেন, আইকন তার বাহিনী দিয়ে জোর করে জমি দখল করে। এর প্রতিবাদ করলেই মামলা ও হামলা দিয়ে হয়রানি করে। এর বিচার চাই।
এদিকে গ্রামবাসীর এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইকন কোম্পানির এমডি নুরুল হুদা বলেন, কিছু জমি ক্রয় করেছি। বাকি জমি ক্রয় করার চেষ্টা চলছে। এখানে জোর বা জবরদখলের বিষয় নেই।
এ সব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, যে কেউ অভিযোগ দিলেই মামলা নেয়া হয় না। তা তদন্ত করে প্রমাণিত হলেই মামলা রুজু করা হয়। সংশ্লিষ্ট কোম্পানির জবরদখল কিংবা কোনো ধরনের অপরাধ করে থাকলে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত